ঢাবি বিজনেস কমিউনিটির উদ্যোগে ভার্চুয়াল বিজয় মেলা শুরু কাল

১৪ ডিসেম্বর ২০২০, ১০:০২ PM

© লোগো

আগামীকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস কমিউনিটি (ডিবিসি) আয়োজিত ৩ দিনব্যাপী ভার্চুয়াল বিজয় মেলা শুরু হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।

আসন্ন বিজয় দিবসকে সামনে রেখে তাদের এই ভার্চুয়াল মেলার আয়োজন বলে জানান মেলার আয়োজক উদ্যোক্তারা। ৩ দিনব্যাপী এই মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস।

মেলার প্রথমদিন নির্ধারণ করা হয়েছে ড্রেসের জন্য। আয়োজক উদ্যোক্তারা জানান, ৩ দিন তিন ধরণের পণ্যের জন্য নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ড্রেস, ১৬ ডিসেম্বর খাবার, এবং ১৭ ডিসেম্বর কসমেটিকস এবং বাকি সব। এতে করে ক্রেতা-বিক্রেতা উভয়েই পছন্দমতো পণ্য সহজে নির্বাচন করতে পারবেন বলে আয়োজকদের আশা।

মেলা উপলক্ষে ৫% ডিসকাউন্টের ব্যবস্থা থাকছে। এছাড়াও বেস্ট বায়ার (ক্রেতা) অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে আয়োজক উদ্যোক্তারা জানিয়েছেন।

চার মন্ত্রণালয়ে শনিবারের মধ্যে রদবদলের গুঞ্জন, আলোচনায় বিএন…
  • ২০ আগস্ট ২০২৬
দুর্বৃত্তদের হামলায় আহত ঢামেক অধ্যাপকের চোখের আঘাত ‘গুরুতর’…
  • ২০ আগস্ট ২০২৬
স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অ…
  • ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখ…
  • ২০ আগস্ট ২০২৬
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিজেসহ পরিবারকে নিরাপদ রাখতে করুন এই …
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ২০ আগস্ট ২০২৬