ভাস্কর্যবিরোধীরা যে বক্তব্য দিচ্ছে তা মানবতাবিরোধী: ঢাবি উপাচার্য

১৪ ডিসেম্বর ২০২০, ১০:১৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

ভাস্কর্যবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বক্তব্য সভ্যতার বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘ভাস্কর্যবিরোধীরা যে বক্তব্য দিচ্ছে তা মানবতাবিরোধী, মানবিক মূল্যবোধের পরিপন্থী। বাংলার মাটিতে এ ধরনের অপপ্রয়াস কখনও সফল হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি বঙ্গবন্ধু আর ৭১-এর আজকের এই দিনে বুদ্ধিজীবীদের না হারাতাম, তবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তার থেকে অনেক এগিয়ে যেত।’

দিবসটি উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
  • ২০ আগস্ট ২০২৬
মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি
  • ২০ আগস্ট ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে ঢাবির নারী শিক্ষার্থী হেনস্তা…
  • ২০ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ছক জানালেন সিমন্স
  • ২০ আগস্ট ২০২৬