বরখাস্ত হলেন জাবির বিতর্কিত সেই প্রধান নিরাপত্তা কর্মকর্তা

০৭ ডিসেম্বর ২০২০, ১১:১৫ PM

© টিডিসি ফটো

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বহুল বিতর্কিত প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১০ ডিসেম্বর ক্যাম্পাসে আগত শামীম রহমান, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ সালে বাংলাভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপিকা, ২০১৯ সালের ২ ডিসেম্বর জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক্স এর সত্ত্বাধিকারী আকবর আলী এবং ৩ ডিসেম্বর ২০১৯ তারিখে আব্দুর রাজ্জাকের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে গঠিত প্রাথমিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০. ক. (২) ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।

অফিস নির্দেশনায় উল্লেখ করা হয়, সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে সুদীপ্ত শাহীন জীবিকানির্বাহ ভাতা পাবেন এবং আদেশটি সিন্ডিকেটের কার্যদিবস থেকে কার্যকরী বলে গণ্য হবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সুদীপ্ত শাহীনের হাতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত, ক্যাম্পাসের দোকানদার রিকশাচালকসহ অনেকেই লাঞ্চিত ও নিপীড়নের শিকার হয়। তারই প্রেক্ষিতে শিক্ষার্থীরা সুদীপ্তের অপসারণের দাবিতে গণস্বাক্ষর অভিযান ও প্রশাসনিক ভবন অবরোধ করেন।

খাবার-পানি থেকেও রক্তে মেশে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় ক…
  • ২০ আগস্ট ২০২৬
মেসিদের বিশ্বকাপ স্মৃতি ফেরাল এএফএ
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির গুরুত্বপূর্ণ ৩ বিষয় জানাল মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে ১ জন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায়…
  • ২০ আগস্ট ২০২৬
‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে …
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিদিনের খাবারে কেন রাখবেন হলুদ?
  • ২০ আগস্ট ২০২৬