গাড়ি চালককে মেরে ৫ লাখ টাকা দাবি, অভিযোগ ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

০৭ ডিসেম্বর ২০২০, ০৭:৫৯ PM

© ফাইল ফটো

বাইক ও মাইক্রোবাসের মধ্যে সামান্য সংঘর্ষের জেরে মাইক্রোবাস চালককে আটকিয়ে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আজ সোমবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম পাপ্পু ঢালী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুরে ধানমন্ডি কলাবাগান এলাকায় ইউটার্ন নিতে গিয়ে পাপ্পুর মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ৪৩-৯০৮৫) মাইক্রোবাসের (ঢাকা মেট্রো গ ২৩ ৩৩৪১) সঙ্গে হালকা ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের জানালার গ্লাস ভেঙে যায় একইসঙ্গে মোটরসাইকেল চালকের হাত কেটে যায়। মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে কৌশলে মাইক্রোবাস চালক মোস্তফা ও তার সহযোগীকে গাড়িসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের দোকানের সামনে মাইক্রোবাস চালককে মারধর করে মালিকের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। কিন্তু মালিক হাসান ফোন পেয়ে টাকা ছাড়া গাড়ি ছাড়িয়ে নিতে এলে তাকেও মারধর করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাড়িসহ সংশ্লিষ্টদের শাহবাগ থানায় নিয়ে যায়। পরে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে উভয় পক্ষ সমঝোতা করে।
 
এ বিষয়ে মাইক্রোবাস মালিক হাসান বলেন, সকালে মাল দিয়ে আসার সময় আমার গাড়িটার পেছন দিক থেকে বাইক লাগায় দিসে। পরে ড্রাইভার দিয়ে আমাকে ফোন করাইছে। বলে পাঁচ লাখ টাকা দেন। আমি যখন আসছি তখন আমাকেও সবার সামনে মারছে।
 
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা পাপ্পু বলেন, আমাদের মধ্যে থানায় গিয়ে সমঝোতা হয়েছে। আমরা কাউকে মারিনি।
 
শাহবাগ থানার ডিউটি অফিসার কামাল উদ্দীন বলেন, গাড়িসহ উভয়পক্ষকে থানায় নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে সমঝোতা হওয়ায় ছেড়ে দিয়েছি।

খাবার-পানি থেকেও রক্তে মেশে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় ক…
  • ২০ আগস্ট ২০২৬
মেসিদের বিশ্বকাপ স্মৃতি ফেরাল এএফএ
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির গুরুত্বপূর্ণ ৩ বিষয় জানাল মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে ১ জন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায়…
  • ২০ আগস্ট ২০২৬
‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে …
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিদিনের খাবারে কেন রাখবেন হলুদ?
  • ২০ আগস্ট ২০২৬