সাত কলেজে দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ

০৬ ডিসেম্বর ২০২০, ১০:১০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাচ্ছেন। তবে ফেল করা বিষয়গুলোতে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত মাস্টার্সে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পারবেন না তারা।

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহসিন কবির গণমাধ্যমকে বলেন, করোনাকালে বিশেষ বিবেচনায় চতুর্থ বর্ষে দুই বিষয়ে অকৃতকার্য বা ফেল করা শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হয়। পরে দেখা যায়, চতুর্থ বর্ষে ফেল না থাকলেও অন্য বর্ষে এক-দুই বিষয় ফেল রয়েছে অনেক শিক্ষার্থীর।

এজন্য পরবর্তী সভায় প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নোটিস শিগগিরই দেওয়া হবে বলে জানান তিনি।

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন জানুয়ারিতে
  • ২০ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা …
  • ২০ আগস্ট ২০২৬
অধিদপ্তরের চিঠি-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বোর্ড ও ফলাফল শ…
  • ২০ আগস্ট ২০২৬
১৩৯ বছরে যা পারেনি কেউ, বাংলাদেশের সামনে এবার সেই সুযোগ
  • ২০ আগস্ট ২০২৬
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হ…
  • ২০ আগস্ট ২০২৬