ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন— ‘ইচ্ছা নেই’

২১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ PM
ডাকসু জিএস এস এম ফরহাদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোগো

ডাকসু জিএস এস এম ফরহাদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোগো © টিডিসি সম্পাদিত

স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে। ১৩টি সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোয়। এই ডামাডোলের মধ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ প্রার্থী হচ্ছেন— সামাজিক মাধ্যম ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়েছে।

তবে এ খবরকে ভুল তথ্য বলে জানিয়েছেন ফরহাদ। তার ভাষ্য, ‘সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বুধবার (২১ অক্টোবর) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে এস এম ফরহাদ বলেন, ‘সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমার এই উপস্থিতিকে কেন্দ্র করেই সোশ্যাল মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে অংশ নেওয়ার খবর ছড়িয়েছে। তবে এ তথ্যের কোনো সত্যতা নেই।’

তিনি বলেন, ‘আমি এখনো ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত রয়েছি। আর সিটি নির্বাচনের বিষয়টি জামায়াতের বিষয়। জামায়াত সেখানে ইতোমধ্যে একজন প্রার্থী ঠিক করে রেখেছে। তিনি সে অনুযায়ী কার্যক্রমও শুরু করেছেন। তাছাড়া আমার সিটি নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছাই নেই।’

জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে। এদিকে ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। 

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদেক কায়েমকে চূড়ান্ত করা হয়েছে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950