ঢাবিতে ধর্ম ব্যবসা ও মৌলবাদ বিরোধী প্রতিবাদী সন্ধ্যা

০৫ ডিসেম্বর ২০২০, ১১:২৩ PM

© টিডিসি ফটো

ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদের বিরুদ্ধে মশাল জ্বালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে ‘ধর্ম ব্যবসা ও মৌলবাদ বিরোধী’ সাংস্কৃতিক সন্ধ্যা। ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আজ শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে এ ভিন্নধর্মী প্রতিবাদের আয়োজন করা হয়।

এতে টিএসসিভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, আবৃত্তি সংসদ, চলচ্চিত্র সংগঠন, মাইম একশন মৌলবাদ বিরোধী বিভিন্ন গান, মাইম নাটক, আবৃত্তি পরিবেশনা করেন।

অনুষ্ঠানটির আয়োজক ডাকসুর সাবেক সদস্য তানবীর হাসান সৈকত বলেন, কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্বে আমার এ কর্মসূচি নয়। এদেশ নির্দিষ্ট কোনো ধর্মের নয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সবার। আমরা সবাই বাঙালি। এটাই আমাদের মূল পরিচয়। কিন্তু এদেশের সাধারণ মুসলমানদের ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় অন্ততঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না।

সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে মৌলবাদকে রুখতে হবে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে ভাস্কর্যকে পুঁজি করে মৌলবাদী শক্তির আবির্ভাব ঘটেছে। এটা নিশ্চয় কোনো বৃহৎ ষড়যন্ত্রের অংশ। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমেই এই অপশক্তিকে রুখে দিতে হবে। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে এটা রুখে দেওয়া যাবে বলে আমি বিশ্বাস করি।

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন জানুয়ারিতে
  • ২০ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা …
  • ২০ আগস্ট ২০২৬
অধিদপ্তরের চিঠি-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বোর্ড ও ফলাফল শ…
  • ২০ আগস্ট ২০২৬
১৩৯ বছরে যা পারেনি কেউ, বাংলাদেশের সামনে এবার সেই সুযোগ
  • ২০ আগস্ট ২০২৬
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হ…
  • ২০ আগস্ট ২০২৬