ঢাবি ক্যাম্পাস থেকে ফের নবজাতকের মরদেহ উদ্ধার

০৫ ডিসেম্বর ২০২০, ০৫:১৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ড্রেনের পাশে রাস্তার উপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঢাবির জগন্নাথ হলের পাশে রাস্তার ওপর ড্রেনের পাশ থেকে গামছা দিয়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নবজাতকটিকে মৃত অবস্থায় কে বা কারা ড্রেনের পাশে রাস্তার ওপর ফেলে রেখে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছিলেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। পরে শাহবাগ থানার পুলিশের মাধ্যমে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩০ আগস্ট পর্য…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা
  • ২০ আগস্ট ২০২৬
সমপদে ও সমস্কেলে বদলির সুযোগ চান শিক্ষকরা, যা বলছে মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল ল…
  • ২০ আগস্ট ২০২৬
২০১৩ সালের আদলে ৪১৫৯ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
  • ২০ আগস্ট ২০২৬