রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

১৪ নভেম্বর ২০২০, ০৭:৪৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় দু’দিনের সফরে মন্ত্রী সস্ত্রীক ক্যাম্পাসে পৌঁছালে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান তাঁকে স্বাগত জানান।

এসময় ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ ড. শামসুজ্জোহার মাজারেও পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করে ৭১’র বদ্ধভূমি স্মৃতিফলকেও পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল এবং নবনির্মিত শেখ রাসেল মডেল স্কুল পরিদর্শন করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় আরকাইভসহ শহীদ মিনার এবং শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করে দর্শনার্থী বইতে মন্তব্য লেখেন তিনি।

এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদ শামসুজ্জোহার ত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিদর্শন ও সৌন্দর্যের অভূত প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, জো বাইডেন অত্যন্ত পরিপক্ব রাজনীতিবিদ। তার সঙ্গে আমরা আগে কাজ করেছি। বাইডেন নির্বাচিত হওয়ায় তার সাথে বাংলাদেশের অনেক উন্নয়ন মূলক কাজের সুযোগ সৃষ্টি হলো।

এছাড়াও ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রমে বাইডেন সরকার বাংলাদেশকে সহায়তা করবে বলে আশা পোষণ করেছেন তিনি।

এদিন সন্ধ্যায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় ও উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে হওয়া এক আলোচনা সভায় শিক্ষকদের উদ্দেশ্যে ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন।

সভায় উপাচার্য স্বাগত বক্তব্য শেষে মন্ত্রীর জীবনালেখ্য পাঠ করেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপকচৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মকর্তা ও কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬