আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ AM
বিদ্যুৎ সরবরাহ লাইন

বিদ্যুৎ সরবরাহ লাইন © সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা সিলেটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বুধবার (২১ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর উপকেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট বিউবোর আওতাধীন জৈন্তাপুর উপকেন্দ্র থেকে জাফলং পর্যন্ত এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎকক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিউবো কর্তৃপক্ষ।

মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
  • ২২ অক্টোবর ২০২৬
দিনে বিদ্যুৎ মেলে ৪ ঘণ্টা, ইউনিট ৪২ টাকা—আরও ১০ টাকা বাড়ান…
  • ২২ অক্টোবর ২০২৬
সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস যেসব এলাকায়
  • ২২ অক্টোবর ২০২৬