ভিসি ইস্যুতে রাবি অধ্যাপককে শোকজ নোটিশ, প্রগতিশীল শিক্ষকদের নিন্দা

১৪ নভেম্বর ২০২০, ০৭:০৩ PM
রাবি ক্যাম্পাস

রাবি ক্যাম্পাস © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহানের রুটিন দায়িত্ব পালনের আহবান জানিয়ে চিঠি দেয়ায় অধ্যাপক সুলতানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে একে মৌলিক অধিকারের পরিপন্থী দাবি করে নিন্দা জানিয়েছেন দুর্নীতিবিরোধী শিক্ষকরা।

নোটিশের প্রতিত্তোরে দেয়া এক চিঠিতে তারা এ ঘটনাকে ‘ভীতি প্রদর্শনের শামিল’ বলে উল্লেখ করেছেন। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতিবিরোধী ১৩৩ জন শিক্ষক স্বাক্ষর করেছেন। আজ শনিবার বিকেলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

এতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি হিসেবে বা ব্যক্তিগতভাবে প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম টিপু উপাচার্যের ই-মেইলে কোন পত্র পাঠাননি। তিনি মাননীয় উপাচার্যের প্রতি পেশাগত অসদাচরণের শামিল কোন কিছু করেননি।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা (দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ) আমাদের প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়কে সঠিক ধারায় পরিচালনার নিমিত্তে বিবেকের তাড়নায় সম্মিলিতভাবে প্রফেসর ড. সুলতানকে তার ব্যবহৃত ই-মেইল ব্যবহার করে উপাচার্য বরাবর আহবানমূলক পত্রটি পাঠাতে অনুরোধ জানাই।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইউজিসির তদন্তে রাবি উপাচার্যসহ প্রশাসনের কিছু সদস্যের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, নির্যাতন ও নিয়োগ বাণিজ্যের অন্তত ২৫টি প্রমাণ মেলে। এতে রাবি শিক্ষক সমাজ ও পরিবার লজ্জিত, উদ্বিগ্ন ও মর্মাহত বলে উল্লেখ করেন তারা।

নোটিশ প্রসঙ্গে তারা এতে লিখেন, আপনার প্রেরিত এ পত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তচিন্তা ও বাক স্বাধীনতার অধিকার খর্ব ও হরণ করা এবং আমাদের ভীতি প্রদর্শনের শামিল যা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী।

যেভাবে টানা ১২ দিন ছুটির সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা
  • ০৫ মার্চ ২০২৬
ঈদে সরকারি ছুটি কত দিন, চূড়ান্ত হবে আজ
  • ০৫ মার্চ ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা
  • ০৫ মার্চ ২০২৬
ট্রাম্পের ইরান যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাসে ব্যর্থ…
  • ০৫ মার্চ ২০২৬
‘ভাড়াটে সৈন্য’ হিসেবে রাশিয়ার পক্ষে লড়ছে বাংলাদেশি তরুণরা
  • ০৫ মার্চ ২০২৬
টানা তিন দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা, গুলশানসহ ৭ স্থানের পরিস…
  • ০৫ মার্চ ২০২৬