পরীক্ষা নেয়ার দাবিতে জাবিতে মানববন্ধন

১২ নভেম্বর ২০২০, ০৭:০৯ PM
জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চতুর্থ বর্ষের (৪৫ ব্যাচ) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে অনিশ্চিয়তার মধ্যে পড়েছে জাবির হাজার হাজার শিক্ষার্থী।

তিনি বলেন, এর মধ্যে সবচেয়ে দুরবস্থার মধ্যে রয়েছে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। শুধু ফাইনাল পরীক্ষা না হওয়ায় দুই বছরের সেশন জটে পড়েছে তারা। বিভিন্ন জায়গায় নিয়োগ সার্কুলার হচ্ছে কিন্তু পরীক্ষা না হওয়ায় তারা কোথাও আবেদন করতে পারছে না। তাই আমরা চাই অনতিবিলম্বে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়া হোক।

এসময় মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে দাবি পূরণের জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। এর মধ্যে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
  • ২২ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পারকি সমুদ্রসৈকতে
  • ২২ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, ড. আরিফ চৌধুরী গ্র…
  • ২২ মার্চ ২০২৬
রফিকুল ইসলাম মাদানীর ছেলে মারা গেছেন
  • ২২ মার্চ ২০২৬
সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর কলসবন্ধন, পানি বাণিজ্য বন্ধের…
  • ২২ মার্চ ২০২৬
১-১৮তম নিবন্ধন ইস্যুতে মন্ত্রণালয়ে এনটিআরসিএর সারসংক্ষেপ, য…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence