রাজধানী থেকে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ AM
গ্রেপ্তার চার নেতা

গ্রেপ্তার চার নেতা © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের ‘সি’ ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জালাল উদ্দিন (৩২), মো. নাঈম হাসান ডালিম (৩২), মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) ও মো. আল-আমিন (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার জালাল উদ্দিন ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য। নাঈম হাসান ডালিম উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। মাহমুদুল হাসান মামুন একই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক। আর আল-আমিন হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো এবং মিছিল-মিটিং আয়োজনের উদ্দেশ্যে তারা মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950