প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মণ্ডপ কমিটির সদস্যের মৃত্যু

২২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ AM
স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরের পূজামণ্ডপ থেকে প্রতিমা ঘাটে নেওয়ার সময় সঞ্জীব চৌহান(৪২) বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। তিনি পূজামণ্ডপ কমিটির সদস্য ছিলেন। বুধবার (২১ অক্টোবর) রাতে গৌরীপুর পৌর শহরের মাষ্টারপাড়া মহল্লার ঝলক পূজামণ্ডপে এই ঘটনা ঘটে। নিহত সঞ্জীব চৌহান মহল্লার শ্যমলাল চৌহানের ছেলে।

পূজামণ্ডপ সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় ‘ঝলক মাস্টারপাড়া’ পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। বুধবার রাতে বিসর্জনের জন্য পূজামণ্ডপ থেকে প্রতিমা ট্রাকে তুলে পার্শ্ববর্তী রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন অনন্ত সাগর পুকুর ঘাটে নেওয়ার প্রস্তুতি চলছিল। 

ট্রাকটি মণ্ডপ থেকে বের হওয়ার সময় রাস্তার ওপর একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল। সঞ্জীব চৌহান হাত দিয়ে ওই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী শীলা চৌহান বলেন, আমাকে বলে ঘর থেকে বের হয়ে যান মণ্ডপের উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই শুনি মারা গেছে। আমার দুইটা সন্তান বাবাহারা হয়ে গেল।

ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির সভাপতি অজিত চৌহান বলেন, সঞ্জীব আমাদের ঝলক মাষ্টারপাড়া পূজা কমিটির সদস্য। রাতে মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নেওয়ার সময় রাস্তার ওপর ঝুলে থাকা তার সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পূজামণ্ডপের আলোকসজ্জা ও বিদ্যুতের কাজের দায়িত্বে থাকা লোকজনকে দায়ী করে তিনি আরও বলেন, মণ্ডপের বিদ্যুতের তার লিকেজ হওয়ার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা যদি তারের লিকেজ চেক করতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, পূজামণ্ডপে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬