ঢাবি ফারসি বিভাগে নতুন চেয়ারম্যান অধ্যাপক বাহাউদ্দিন

১২ নভেম্বর ২০২০, ০৩:০২ PM
অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন

অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় তিনি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউট্স-এর ৪৩(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে কলা অনুষদের ৬টি বিভাগের অন্যতম ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

এ বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ড. বাহাউদ্দিন বলেন, বাঙালির প্রাণের এই বিশ্ববিদ্যালয় যখন তার প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন করছে, সেই শুভলগ্নে শতবর্ষী ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এক অভূতপূর্ব গৌরবের বিষয়; জ্ঞানের বিকাশ, মেধার উৎকর্ষতা, মননশীল চিন্তা-চেতনা ও সৃষ্টিশীল গবেষণাকর্মের মাধ্যমে শতবর্ষী এ বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের সামষ্টিক লক্ষ্য।

অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন দেশের একজন বিশিষ্ট লেখক ও গবেষক; সমসাময়িক বিষয়ে দেশের শীর্ষ জাতীয় দৈনিকসমূহে নিয়মিত কলাম লিখে তিনি বেশ সুনাম ও পাঠকপ্রিয়তা অর্জন করেছেন।

এছাড়াও তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ২৬, দেশি-বিদেশি জার্নালে বাংলা, ফারসি ও ইংরেজি ভাষায় প্রকাশিত অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ ও জাতীয় দৈনিকে তিনশ’-এর অধিক কলাম রয়েছে। বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close