চারুকলার ভর্তি পরীক্ষা হবেই: ডিন

১১ নভেম্বর ২০২০, ১০:০৫ AM
অধ্যাক নিসার হোসেন

অধ্যাক নিসার হোসেন © টিডিসি ফটো

আগামী বছর (২০২১-২১ শিক্ষাবর্ষ) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটিতে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের পরীক্ষা বাতিলের সাম্প্রতিক প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাক নিসার হোসেন। গত রবিবার ডিনস কমিটির সভায় চারুকলা অনুষদভুক্ত চ এবং এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের প্রস্তাব দেয়া হয়।

এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে জোর দিয়ে বলছেন, চারুকলা অনুষদে পরীক্ষা হবেই।

তিনি বলেন, পরীক্ষা ছাড়া চারুকলার বিকল্প নেই। দরকার হলে আমরা সব বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটগুলো একযোগে আলাদা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভাবতে পারি। তখন কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়?

ডিন বলেন, ডিনস কমিটির বৈঠকে চ-ইউনিটের প্রসঙ্গই উঠেনি অথচ পরে সেটি গণমাধ্যমে এসেছে উপাচার্যের বরাত দিয়ে।

তিনি বলেন, “আমাকে নিশ্চিত হবে যে চারুকলায় যিনি ভর্তি হবেন তার আর্ট কালচার নিয়ে আগ্রহ আছে এবং এগুলো নিয়ে তিনি জানার চেষ্টা করেন। আর সেটির একমাত্র উপায় পরীক্ষা নেয়া। ৭২ বছর ধরে তাই পরীক্ষা নেয়া হচ্ছে।”

প্রসঙ্গত, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে ভাগ করে নেয়া হয়। এগুলো হলো- বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিট, কলা অনুষদভুক্ত খ, বাণিজ্য অনুষতভুক্ত গ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট। ঘ-ইউনিটের মাধ্যমে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের বিষয়গুলোতে ভর্তি হতে পারতেন শিক্ষার্থীরা।

তবে গত ৮ নভেম্বর (রবিবার) ঢাবির ডিনস কমিটির বৈঠকের পরে আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঘ এবং চ ইউনিট বাতিলের ঘোষণা আসে। এর ফলে
আগামী শিক্ষাবর্ষে তিন ইউনিটের অধীনে পরীক্ষা নেয়ার প্রাথমিক প্রস্তাব পাস হয়। তবে চলতি শিক্ষাবর্ষে আগের মতোই পাঁচ ইউনিটের অধীনে পরীক্ষা নেয়া হবে।

‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬
বরিশালে ঝুঁকিপূর্ণ ৩২০ প্রাথমিক বিদ্যালয়ের ভবন, নিরাপত্তাহী…
  • ২২ অক্টোবর ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে রাজি স্কালোনি,…
  • ২২ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মণ্ডপ কমিটির সদস্যের …
  • ২২ অক্টোবর ২০২৬