ঢাবি ছাত্রীর বাবাকে বাঁচাতে সহযোগিতা প্রয়োজন

১০ নভেম্বর ২০২০, ০৯:২৯ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্রী আশরিফা সোলতানার বাবা আব্দুর রহিমকে (৪৫) বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ফের স্বাভাবিক জীবনে ফিরে আসবে আশরিফার বাবা।

জানা গেছে, গত দেড় বছর যাবত লিভার ও কিডনিজনিত জটিল রোগে ভুগছেন আশরিফার বাবা আব্দুর রহিম। সম্প্রতি তার অবস্থা বেশি প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় আর্থিক সংকটে পরেছে আশরিফার পরিবার। আশরিফার বাবা ছিলেন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আশরিফার মা গৃহিনী। তার এক ছোট বোনও রয়েছে।

চিকিৎসকরা বলছেন, তার সুস্থ হতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা। অন্যদিকে, পরিবারে সবার বড় হওয়ায় সবকিছু একাই সামলে নেয়া আশরিফা বাবার সুস্থতার জন্য লড়াই করতে গিয়ে পড়েছে ভীষণ আর্থিক সংকটে।

এ ব্যাপারে আশরিফার বলেন, গত দেড় বছর যাবত বাবা অসুস্থ ছিল কিন্তু বিষয়টি কাউকে বুঝতে দেয়নি। বর্তমানে এমন কঠিন সময় পার করতে হবে তা আমি কখনো জানতাম না। বাবাকে নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন বলে তিনি জানান।

চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, কত টাকা প্রয়োজন তা এখনও বলতে পারছি না। কিন্তু দীর্ঘমেয়াদি এক চিকিৎসা প্রয়োজন। যা আমাদের পরিবারের পক্ষে ব্যয়ভার বহন করা কঠিন। তাই সকলের সহযোগিতা প্রয়োজন।

এদিকে, আশরিফার এই কঠিন সময়ে কার পাশে দাঁড়িয়েছে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অগ্রজরা। আশরিফার হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিজে পরিবার।

ঢাবির এই ছাত্রীর অসুস্থ বাবার জন্য সাহায্য পাঠানো যাবে:
তারেক হাসান নির্ঝর, এমসিজে ৮ম ব্যাচ (বিকাশ, রকেট ও নগদ-01830303023)
মেহেদী হাসান, এমসিজে ৯ম ব্যাচ (বিকাশ-01521253197)
তাজওয়ার মাহমিদ সিয়াম, এমসিজে ১০ম ব্যাচ (বিকাশ-01815040700)

রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কবে থেকে বাস্তবায়ন, যা …
  • ২০ আগস্ট ২০২৬
মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ
  • ২০ আগস্ট ২০২৬