জাবি এফইবির সভাপতি আশফাক, সম্পাদক ফারিয়া

১০ নভেম্বর ২০২০, ০৫:২৫ PM
সভাপতি আশফাক, সাধারণ সম্পাদক ফারিয়া

সভাপতি আশফাক, সাধারণ সম্পাদক ফারিয়া © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস ও কমিউনিকেশনস ক্লাবের ফোরাম অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস (এফইবি-জেইউ)-এর ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ২০২০-২১ সালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী আশফাকুর রাহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের তাসফিয়া আফরিন ফারিয়া। কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী সেঁজুতি ইয়াসমিন মীম।

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী আরাফ আরেফিন রাপ্তি (ইন্টার্নাল অ্যাফেয়ার্স) ও একই বিভাগের শায়লা মাহজাবিন অদিতি (এক্সটার্নাল অ্যাফেয়ার্স)।

কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহ-কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে তানভীর আহসান (মার্কেটিং) ও নীপা দেবি (ম্যানেজমেন্ট স্টাডিজ)। কমিটিতে আরও রয়েছেন ৪৭তম আবর্তনের হাসিন শাহরিয়ার (হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন), ফাহিম হাসান অমি (হেড অফ অপারেশনস), তাহিয়া তাসনীম রিন্তি (হেড অফ কমিউনিকেশনস) ও শাহেদ আহমেদ (হেড অফ প্রোমোশন)।

এছাড়াও কমিটিতে কার্যকারী সদস্য হিসাবে রয়েছেন- ফারহানা রামিসা (অ্যাডমিনিস্ট্রেশন), সাবরিনা আরাবী হেভেন (অ্যাডমিনিস্ট্রেশন), মাজহারুল ইসলাম শান (অ্যাডমিনিস্ট্রেশন), মোঃ সাব্বির মিয়া (অপারেশনস), সামিহা ইসলাম (অপারেশনস), আকাশ ইকবাল (অপারেশনস), সৌমিক সিদ্দিক (কমিউনিকেশনস), মাশিয়াত বিনতে শাফায়েত সৃষ্টি (কমিউনিকেশনস), ফারিহা শাওলীন (কমিউনিকেশনস), আয়মান উলফাত তুহিন (প্রোমোশন), আল শাহরিয়া আমিরাহ (প্রোমোশন) এবং প্রান্ত দত্ত (প্রোমোশন)।

এফইবি-জেইউ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও উপদেষ্টা আবু সায়েম রিমন, সাদমান সবুর সৌরভ, মোহাম্মদ জাবির হক, মোঃ মঞ্জুরুল হোসেন, নাওরিন মাহমুদ আন্নি ও সৈয়দ আশরাফ আলীর সার্বিক তত্ত্বাবধানে কার্যনির্বাহী কমিটি মনোনয়ন বোর্ডের প্রধান সাইফ ইকবাল অমিত বোর্ডের অন্য দুই সদস্য রাগীব হাসান রাফা ও সাইদুর রহমানের উপস্থিতিতে একটি অনলাইন সভায় উক্ত কমিটি ঘোষণা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবটির সদ্যবিদায়ী সভাপতি আরিয়ানা হক, সহ-সভাপতি রাকীব হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।

বক্তারা নতুনদের নানান দিক-নির্দেশনা প্রদান করেন। সমাপনী বক্তব্যে সাব্বির হোসেন বলেন, “২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে, এফইবি-জেইউ ক্যাম্পাসে এখন একটি প্রতিষ্ঠিত নাম। গত ৬ বছরে আমারা অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি। নতুন কমিটির কাছে তাই প্রত্যাশাও অনেক বেশি। নতুনদের নেতৃত্বে ও সকলের সার্বিক সহযোগিতায় আমরা এফইবি-জেইউকে দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই।”

প্রসঙ্গত, ২০১৪ সালে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের হাত ধরে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্পোরেট দুনিয়ায় শিক্ষার্থীদের মানিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে এফইবি-জেইউ। এই লক্ষ্য সামনে রেখে বিগত ৬ বছরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নানান সেমিনার, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও বিজনেস কম্পিটিশন আয়োজন করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিজ-কিউ, বইবাজার ডট কম, ক্যারিয়ার র‍্যাগিং, প্রজেক্ট হাউ, জব এক্সপো, প্রোডেক্স ইত্যাদি। সর্বোপরি প্রতিষ্ঠানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চকরিয়ায় ১৩০ কেন্দ্রে অনলাইন ক্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বক্তব্য চলাকালে ভেঙে পড়ল মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানেই ইনসাফ : সাদিক কায়েম
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি: বাউবি উপা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগের ফল প্রক…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে বাঁধনের সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগ নেতা ফাতিক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬