ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

১০ নভেম্বর ২০২০, ০৩:১৫ PM
অনলাইনের মাধ্যমে এই কর্মশালা

অনলাইনের মাধ্যমে এই কর্মশালা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য “Plagiarism: Ethical Aspects & Remedy in Higher Education” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৯ নভেম্বর) অনলাইনের মাধ্যমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ যথাক্রমে ‘In Depth Look of Plagiarism’, Ethical Aspects of Plagiarism Ges Screening Technique of Plagiarism বিষয়ে আলোচনা করেন।

এসময় সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এ.টি.এম. সামছুজ্জোহা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে।

রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কবে থেকে বাস্তবায়ন, যা …
  • ২০ আগস্ট ২০২৬
মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ
  • ২০ আগস্ট ২০২৬