শিক্ষার্থীদের অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে জাবি

০৯ নভেম্বর ২০২০, ০৯:১২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দীর্ঘ সময় বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা। সারাদিন ক্লাস, পরীক্ষা ও বন্ধুদের সাথে আড্ডায় সময় কাটানো শিক্ষার্থীরাও এখন পার করছেন ঘরবন্দী জীবন। অনেকেই ভুগছেন হতাশা, বিষন্নতাসহ নানাবিধ মানসিক রোগে। আত্মহত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে একাধিকবার।

এমন পরিস্থিতিতে আবশ্যক হয়ে পড়েছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিতের উপর গুরুত্ব দেওয়া। এসব বিষয় বিবেচনা করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিষয়ভিত্তিক অনলাইন আলোচনা সভার। এ আলোচনা সভাতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করতে পারবে। সপ্তাহে দুইদিন (রবিবার ও বুধবার) সন্ধ্যা ৭ টা থেকে ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীগণ এই সভায় বিভিন্ন বিষয়ে আলােচনা করবেন।

ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সহকারী পরিচালক মনোবিজ্ঞানী ইফরাত জাহান জানান, আমরা প্রথম থেকেই স্বতন্ত ভাবে অনলাইনে কাউন্সেলিং সেবা দিয়ে আসছিলাম। পরবর্তীতে একই ধরনের কেস নির্দিষ্ট সংখ্যা অতিক্রম করার ফলে মানসিকতা উৎকর্ষে আমরা স্বতন্ত কাউন্সেলিংয়ের বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি আয়োজন করেছি। আমরা ইতোমধ্যে ৪ নবেম্বর বিষন্নতা ও তার প্রতিকার এবং ৮ নভেম্বরর আত্মহত্যার ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সম্পন্ন করেছি।

যেসব বিষয়ে আলোচনা হবে-

আগামী ১১ নভেম্বর মাদকাসক্তি সমস্যা ও করণীয়, ১৮ নভেম্বর মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ২৫ নভেম্বর শুচিবাই সমস্যা ও করণীয় সম্পর্কে আলোচনা করবেন মনোবিজ্ঞানী শুভাশীষ কুমার চ্যাটার্জী। ১৫ নভেম্বর রাগ নিয়ন্ত্রণ, ২২ নভেম্বর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ২৯ নভেম্বর পড়াশোনায় মনোযোগিতা সম্পর্কে আলোচনা করবেন মনোবিজ্ঞানী ইফরাত জাহান।

শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত জুম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এই সভায় যোগদান করা যাবে। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, “মহামারির এ কঠিন সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের মানসিক ভাবে প্রফুল্ল রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি। অনেকেই এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হচ্ছেন।”

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬
রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬