জুম অ্যাপে জাবিতে শিক্ষক নিয়োগের সাক্ষাৎকার, বাতিলের দাবি একাংশের

০৯ নভেম্বর ২০২০, ০৯:০৭ PM

© ফাইল ফটো

বন্ধ ক্যাম্পাসে শিক্ষক নিয়োগে ভার্চুয়াল নিয়োগ বোর্ড বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। আগামী বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জুম অ্যাপের মাধ্যমে এই নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভার্চুয়াল সাক্ষাৎকারে প্রকৃত মেধাবী যাচাই প্রক্রিয়া ব্যহত হবে বলে এ প্রক্রিয়ার বিরোধিতা করেছেন আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। তারা এই নিয়োগবোর্ড বাতিলের দাবিও জানিয়েছেন।

এদিকে, খুব প্রয়োজন না হলে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নিয়োগে না যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সুপারিশ রয়েছে বলে জানিয়েছেন কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। সোমবার সন্ধ্যায় তিনি বলেন, করোনাকালীন সময়ে খুব প্রয়োজন না হলে বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ না দিতে বলা হয়েছে। তবে এ সময় নিয়োগ না দেওয়ায় ভাল।

অন্যদিকে, ভার্চুয়াল নিয়োগ বোর্ডের বিরোধীতা করে সংবাদ সম্মেলন করেছে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ব্যানারে আন্দোলনরত আ.লীগপন্থী শিক্ষকরা। সোমবার বিকেলে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, জাবির ইনস্টিটিউট রিমোট সেন্সিং এন্ড জিআইএসের (আইআরএস) নীতিমালা এখনো প্রস্তুত হয়নি বলে এর আগে শিক্ষকদের বাঁধার দুইবার নিয়োগের বোর্ড স্থগিত করা হয়। তখন নীতিমালা সম্পূর্ণ করে নতুন নিয়োগ দেয়া হবে বলে আশ্বাস দেন ভিসি। কিন্তু সেই নীতি প্রণয়ন সম্পূর্ণ না করেই আবারো তড়িঘড়ি করে ভার্চুয়াল নিয়োগ বোর্ড বসিয়ে প্রভাষক নিয়োগ দিতে চেষ্টা করছে প্রশাসন।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা তিনটি দাবি তুলে ধরেন- আইআরএস সংক্রান্ত বিষয়ে সিন্ডিকেট কর্তৃক গঠিত কমিটির কার্যক্রম দ্রুত শেষ করা, এই ইনস্টিটিউটের নীতিমালা প্রণয়নে একাডেমিক কমিটির সাথে আলোচনা করা এবং নিয়মতান্ত্রিক সকল কার্যক্রম শেষ করে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রয়োজন অনুসারে প্রভাষক নিয়োগ দেওয়া।

এদিকে, এই ইনস্টিটিউটের অধীনে কোন শিক্ষার্থী নেই। করোনার কারণে কবে শিক্ষার্থী ভর্তি করানো যাবে সেটা নিয়ে নিশ্চয়তা নেই। এমন অবস্থায় শিক্ষকেরও কোন প্রয়োজন নেই বলে মত শিক্ষকদের।

রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কবে থেকে বাস্তবায়ন, যা …
  • ২০ আগস্ট ২০২৬
মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ
  • ২০ আগস্ট ২০২৬