ইউজিসির শিক্ষা ঋণ পাচ্ছে ৪ হাজার ৮শ শিক্ষার্থী

০৯ নভেম্বর ২০২০, ০৫:২৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন শিক্ষাকর্যক্রমের অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে শিক্ষা ঋণ পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অসচ্ছল ৪ হাজার ৮শ শিক্ষার্থী।

আজ সোমবার বিকেলে ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইউসিজির এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় কর্তৃক তালিকাভুক্ত প্রক্যেক শিক্ষার্থী বিনা সুদে আট হাজার টাকা করে এই শিক্ষা ঋণ পাবে।

অধ্যাপক বিশ্বজিৎ বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা অধ্যয়নকালীন সময়ে শিক্ষার্থীরা এই টাকা চার কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করতে পারবে।

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যেই ইউসিজি সকল বিশ্ববিদ্যালয়ে এই ঋণ প্রদান করবে বলেও জানান তিনি।

বিশ্বজিৎ বলেন, আমরা শিক্ষার্থীদের ঋণ প্রদানের পাশাপাশি ইন্টারনেটের সহজলভ্য প্যাকেজ সরবরাহের জন্য সিম কম্পানিদের সাথে কথা বলছি। আশা করছি খুব দ্রুতই ভাল একটা ফেডব্যাক পাব। করোনার এই অনিশ্চিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সকল প্রতিবন্ধকতা দূর করবে ইউসিজির এই উদ্যোগ এমন আশা পোষণ করেছেন তিনি।

প্রসঙ্গত, গত বুধবার (৪ নভেম্বর) ইউজিসির এক ভার্চ্যুয়াল সভায় দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা সুদে আট হাজার টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।

রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কবে থেকে বাস্তবায়ন, যা …
  • ২০ আগস্ট ২০২৬
মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ
  • ২০ আগস্ট ২০২৬