অনলাইনে মৌখিক পরীক্ষা নেবে জাবি

০৯ নভেম্বর ২০২০, ০৩:১১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আটকে থাকা ভিন্ন ভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)। সেই সাথে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির থিসিসও অনলাইনে গ্রহণ করা হবে।

আজ সোমবার( ৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির বিভিন্ন বর্ষের ও স্নাতকোত্তর শ্রেণির মৌখিক পরীক্ষা অনলাইনে নেয়া হবে। আর থিসিসের সফট কপি ই-মেইলের মাধ্যমে নিয়ে মূল্যায়ন শুরু হবে। তবে ফল প্রকাশের আগেই থিসিসের হার্ড কপি জমা দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বলেন, লিখিতসহ অন্যান্য পরীক্ষা শেষ হলেও মৌখিক পরীক্ষা না হওয়ার কারণে ফল প্রকাশ করা যাচ্ছে না। এ কারণেই অনলাইনে মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে অনলাইনের মাধ্যমে থিসিসের সফট কপি গ্রহণ করা হবে।

চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬