দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ঢাবিতে মানববন্ধন

০৮ নভেম্বর ২০২০, ০৪:৪৯ PM
শাহবাগে শিক্ষার্থীদের মানববন্ধন

শাহবাগে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে এইচএসসি-২০১৯ ব্যাচের উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হয়। এর আগে একই দাবিতে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ প্রত্যাশী বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ করে দেয়ার আহবান জানান।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এইচএসসি-২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে তারা তাদের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষকে জানান দিতে এখন তারা রাস্তায় নেমে এসেছেন। এর আগেও এ দাবিতে দেশের একাধিক জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

দেখুন: ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে মানববন্ধন

শাহবাগের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া এইচএসসি ২০১৯-ব্যাচের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. ওয়ালিউল্লাহ জানান, আমরা ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের আবেদন জানিয়েছে উপাচার্য স্যারকে স্মারকলিপি দিয়েছি। পরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছি। আমরা এ সেশন থেকে ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

 ঢাবিতে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগের দাবিতে স্মারকলিপি

সেকেন্ড টাইম প্রত্যাশীদের সমন্বয়ক এখতিয়ার আবিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন চাকরিপ্রার্থী যেখানে একাধিকবার তাদের স্বপ্ন ভঙ্গ হওয়ার পরেও আবার সুযোগ পান; সেখানে আমরা সবেমাত্র শুরু করেছি। ভর্তি পরীক্ষায় আমাদের প্রথমবার হয়তো বুঝতে ভুল হয়েছে। তাই বলে একবারেই সুযোগ বন্ধ করে দেওয়াটা অযৌক্তিক। আমরা ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬
রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬