ফের মাঠে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

৩১ অক্টোবর ২০২০, ০৯:৪৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ © ফাইল ফটো

বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা নতুন করে আন্দোলনের কথা চিন্তা করছে। তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত কলেজের শিক্ষার্থীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সভায় অংশগ্রহণকারী সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আমজাদ হোসাইন সিয়াম।

এছাড়াও সমন্বয় সভায় আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় নীলক্ষেত মোড়ে মানববন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকারি এই সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভূক্ত করার পর থেকে ভোগান্তি যেন পিছু ছাড়ছে না প্রায় আড়াই লাখ শিক্ষার্থীর। নানান অনিয়মের অভিযোগ করে আমরা সমাধান চেয়ে বার বার রাস্তায় নেমেছি। কিন্তু কার্যকরি কোন সমাধান পাইনি।

তিনি আরও বলেন, ঢাবির অধিভুক্তির পর থেকে তীব্র সেশন জট, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, ত্রুটিযুক্ত ফলাফল প্রকাশসহ নানা সমস্যায় পড়তে হয়েছে আমাদের। এসব সমস্যার সমাধানে ঢাবি কর্তৃপক্ষ দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

প্রসঙ্গত, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছেন প্রায় আড়াই লক্ষাধিক শিক্ষার্থী।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬