কেমন হবে নতুন নিয়মে ঢাবির ভর্তি পরীক্ষা

© প্রতীকী ছবি

দেশের উচ্চশিক্ষায় ভর্তিতে অধিকাংশ শিক্ষার্থীর পছন্দের শীর্ষস্থানে থাকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিবছর ঢাবিতে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হলেও করোনার কারণে এবারের পরীক্ষায় বেশ পরিবর্তন আনা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা নতুন নিয়মে হবে হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, করোনার কারণে আমাদের সব কিছুই নতুন করে ভাবতে হচ্ছে। এবার আবেদনের যোগ্যতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। বর্তমান অবস্থা বিবেচনায় সব কিছুই নতুনভাবে চিন্তা করতে হচ্ছে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে এখনো অনেক সময় বাকি আছে। এর মধ্যে আমাদের আরও মিটিং আছে। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, হঠাৎ করে ভর্তি পরীক্ষায় পরিবর্তন আসার কারণে শিক্ষার্থীরা নানা জটিলতায় পড়বে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। তারা বলছেন, এ বছর ভর্তি পরীক্ষার মানবণ্ঠন অন্যান্য বছরের তুলনায় বেশ পরিবর্তন হয়েছে। যার ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নানা জটিলতায় পড়তে পারে।

এ বিষয়ে ২০১৮-১৯ সেশনে ঢাবির ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে প্রথম হওয়া ইসরাত জানান মিম বলেন, যেহেতু এ বছর কমবেশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তাই এ বছর প্রতিযোগিতা বিগত বছরের তুলনায় বেশি হবে। এ বছরের সিলেবাসও অনিশ্চিত। গত বছর রিটেন সম্পর্কে ভাল ধারনা ছিলো, কিন্তু এ বছর অনিশ্চয়তার মধ্যে আছে। এছাড়া শিক্ষার্থীরা মানবণ্টন সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা পায়নি। এ বছর কোন কোন বিষয়ে কতটুকু মার্ক, কীভাবে থাকবে তা এখনো নিশ্চিত নয়। যার ফলে শিক্ষার্থীরাও তাদের প্রস্তুতি ভালভাবে নিতে পারছে না।

২০১৮-১৯ সেশনে ‘সি’ ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থী বাবলু নাসের বলেন, অন্যান্য বছর ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। তবে, এ বছরের চিত্র পুরো উল্টো। এ বছর এমসিকিউয়ের চাইতে রিটেনে নম্বর বেশি রাখা হয়েছে। যার ফলে শিক্ষার্থীদের সমস্যা হবে। তবে অনেকে মনে করছে এটা পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের কমার্সের এতগুলো সাবজেক্ট থেকে এমসিকিউ কীভাবে ভাগ করবে?

জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিট রয়েছে। সেগুলো হলো: ক-ইউনিট, খ-ইউনিট, গ-ইউনিট, ঘ-ইউনিট এবং চ-ইউনিট। এই ইউনিটগুলোর মধ্যে ক-ইউনিট বিজ্ঞানে অধ্যয়নরত ছাত্রদের জন্য। খ-ইউনিট মানবিকে অধ্যয়নরত ছাত্রদের জন্য। গ-ইউনিট ব্যবসা শিক্ষা অধ্যয়নরত ছাত্রদের জন্য, ঘ-ইউনিট হলো সমন্বিত ইউনিট এবং চ-ইউনিট হলো চারুকলা শিক্ষার্থীদের জন্য।

গত বছরের হিসেব অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মোট আসন সংখ্যা ৭ হাজার ২১৮টি। তার মধ্যে ক ইউনিট আসন সংখ্যা ১ হাজার ৭৪০টি, খ ইউনিট ২ হাজার ৩৬৩, গ ইউনিটে ১ হাজার ২৫০ এবং ঘ ইউনিট আসন সংখ্যা ১ হাজার ৬১০টি।

গত বছর ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরে পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি প্রাপ্ত জিপিএর উপর থেকে ৮০ নম্বর নেওয়া হয়েছে। তবে, এ বছর পরীক্ষা ২০০ নয়, পরীক্ষা হবে ১০০ নম্বরে। তার মধ্যে ৩০ নম্বরের নৈর্ব্যক্তিক ও ৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি প্রাপ্ত জিপিএর উপর থেকে ২০ নম্বর নেওয়া হবে।

‘ক' ইউনিটে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর যোগফল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আলাদাভাবে ৩.৫-সহ মোট ৮ হতে হবে। খ ইউনিটের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে কলা বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত জিপিএর যোগফল আলাদাভাবে ৩-সহ মোট ৭ এবং গ ইউনিটে উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত জিপিএর যোগফল আলাদাভাবে ৩.৫-সহ মোট ৭.৫ হতে হবে।

‘ঘ’ ইউনিটে উচ্চমাধ্যমিকে যেকোনো শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে শর্ত হচ্ছে, শিক্ষার্থীদের নিজ ইউনিটে আবেদনের যোগ্যতা পূরণ করতে হবে। ‘চ’ ইউনিটেও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যেকোনো শাখায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল আলাদাভাবে ৩-সহ ৬.৫ হতে হবে। প্রতিটি ইউনিটের ক্ষেত্রেই জিপিএ গণনা করা হবে চতুর্থ বিষয়সহ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কোনো বিষয়ে ‘বি’ গ্রেডের নিচে থাকলে কোনো ইউনিটেই আবেদন করা যাবে না৷

হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬