অভিমানে চলে গেলেন ঢাবি ছাত্রী রুম্পা

২৬ অক্টোবর ২০২০, ০৫:১৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষে পড়ুয়া ওই শিক্ষার্থীর নাম ফারিহা তাবাসসুম রূম্পা। সোমবার নিজ বাসায় এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের সহপাঠীদের ধারণা, পরিবারের চাপে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চার বছরেও রুম্পার চেহারা দেখেনি সহপাঠীরা

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি কাম্পাসকে বলেন, খবরটি শুনেছি। আমরা বিভাগ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। এ সময় সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন তিনি।

ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নেভিন ফরিদা বলেন, আত্মহত্যার বিষয়টি শুনেছি। প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।

সুপারিবাগানে পড়ে ছিল যুবকের মরদেহ
  • ২২ অক্টোবর ২০২৬
কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’
  • ২২ অক্টোবর ২০২৬
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব…
  • ২২ অক্টোবর ২০২৬
‘আসিফ বিয়ে না করলে বাঁচব না’, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থ…
  • ২২ অক্টোবর ২০২৬
খাতা মূল্যায়নে অনিয়ম করলে শিক্ষকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নে…
  • ২২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন ফরেন ট্রেড ইনস্টিটিউটে, থাকছে মাসিক ভাতা ও…
  • ২২ অক্টোবর ২০২৬