জাবিতে অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা চালু

২১ অক্টোবর ২০২০, ১০:২৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা করা হয়েছে। বর্তমান করোনা মহামারিতে ঘরবন্দি ও মানসিকভাবে বিষণ্ণ, হতাশ ও বিপর্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা ও অংশীজনদের সেবা প্রদান করা হবে।

বুধবার (২১শে অক্টোবর) শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা গ্রহণের পূর্বে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রে নিয়োজিত মনোবিজ্ঞানী গণ ইমেইল অথবা মোবাইলের মাধ্যমে এপোয়ন্টমেন্ট প্রদান করে মানসিক পরিচর্যা করা হবে।

এবিষয়ে ছাত্রকল্যাণ ও পরামর্শ কেন্দ্রের সহকারী পরিচালক ইফরাত জাহান বলেন, "আমাদের অনলাইন কাউন্সেলিং এ অন্তর্ভুক্ত হতে আগেই নিবন্ধন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিবন্ধনের ব্যবস্থা রয়েছে। কাউন্সেলিং এর প্রথম পর্যায়ে আমরা স্বতন্ত্র ভাবে সেবা প্রদান করবো। পরবর্তীতে একই ধরনের কেস নির্দিষ্ট সংখ্যা অতিক্রম করলে মানসিকতা উৎকর্ষে ওয়ার্কশপের আয়োজন করা হবে।"

এব্যাপারে ছাত্রকল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাস'কে বলেন, 'আমরা মহামারির কঠিন এ সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের মানসিক ভাবে প্রফুল্ল রাখতে এ উদ্যোগ নিয়েছি। যতদিন ঘরবন্দি বা মহামারি চলবে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।'

অনলাইনে কাউন্সেলিং সেবা গ্রহনে ইচ্ছুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণকে রেজিস্ট্রেশনের জন্য নিম্মোক্ত ওয়েবসাইট লিংকে প্রবেশ করে “Online Counselling Service” অপশনে ক্লিক করার পর নির্দিষ্ট গুগুল ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।

মানসিক স্বাস্থ্য সেবা পেতে এখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬