প্রাইভেট কারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২

২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ PM
২১৫ বোতল ভারতীয় মদসহ জব্দ করা প্রাইভেটকার

২১৫ বোতল ভারতীয় মদসহ জব্দ করা প্রাইভেটকার © সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়ানগঞ্জ উপজেলার ঢাকা-রৌমারী মহাসড়কের মধ্যেরচর এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ৩৫ বিজিবি ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা মধ্যেরচর এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত টয়োটা ব্র্যান্ডের প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার কলমপাড়ার রামচন্দ্র সাহার ছেলে রিপন সাহা (৪৩) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মো. আলালউদ্দিন (৫৩)।

জব্দ করা মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক ২২ বোতল, রয়েল স্টিক ৪৬ বোতল, রয়েল গ্রিন ১২ বোতল, ম্যানশন হাউস ৪৭ বোতল, আইকন হোয়াইট ৬৪ বোতল, ম্যাজিক মোমেন্ট ১২ বোতল এবং ব্যালেন্ডার প্রাইড ১২ বোতল।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এরই ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ ও মদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950