মাসে বিনামূল্যে ১৫ জিবি করে ইন্টারনেট পাবেন চবি শিক্ষার্থীরা

১০ অক্টোবর ২০২০, ০১:৩২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রতি মাসে বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতি বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তারা রবি সিম ব্যবহার করে এ সেবা পাবেন।

আজ শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় শাটল ট্রেনসহ অনেক খাতে ব্যয় কমেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অর্থ শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।’

তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব দেশের বিভিন্ন স্থানে থাকা চবি শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিশ্চিত করতে মাসে ১৫ জিবি ইন্টারনেট সরবরাহের উদ্যোগ নিয়েছি আমরা।’ এ সেবা দিতে রবি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence