আন্দোলন দমাতে ঢাবি ক্যাম্পাসের দখল নিয়েছে দুর্বৃত্তরা: নুর

০৯ অক্টোবর ২০২০, ০৬:১৯ PM

© টিডিসি ফটো

দেশব্যাপী ধর্ষণ-নির্যাতন বিরোধী প্রতিবাদের অংশ হিসাবে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলন দমাতে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নিয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ শুক্রবার বিকেলে ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ধর্ষণ-নির্যাতন বিরোধী সমাবেশে এ অভিযোগ করেন।

নুর বলেন, বর্তমান সরকার বাংলাদেশে একটি নৈরাজ্যের শাসন প্রতিষ্ঠা করেছে। যখন ভিন্নমতের মানুষ তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন তাদেরকে হামলা-মামলার মাধ্যমে দমন করে থাকে।

তিনি বলেন, আজকে যখন এসব অন্যায়-অবিচারের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেছে তখন ক্ষমাতাসীন দল সারাদেশ থেকে দুর্বৃত্তদের এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরপুর করে রেখেছে। ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে তা দমাতে পলাশী, লালবাগসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দখলে নিয়েছে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আজকের সমাবেশ থেকে আমরা একটি কথা পরিষ্কার করতে চাই, আমরা কোন সরকার পতনের জন্য আন্দোলন শুরু করিনি। আপনারা নিজেরাই বিদায় নেন। এ দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকার ফলে যে ঘুম-গুনের রাজনীতি শুরু হয়েছে তা বন্ধ করতে হবে। দেশব্যাপী যে ধর্ষণ-নির্যাতনের ঘটনা এসবই তার প্রমাণ।

নোয়াখালীর ঘটনা তুলে ধরে নুর বলেন, নোয়াখালীর ঘটনায় আলোচিত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ভোট কেন্দ্র দখল করে প্রথম আলোচনায় আসে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য এভাবে সারাদেশে দেলোয়ার বাহীনি তৈরি করে রেখেছে। এসব বাহীনি সারাদেশে আমাদের মা-বোনদের সম্মানহানী করছে। বর্তমান সরকারের হাতে এ দেশ আর নিরাপদ নয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসে…
  • ২১ আগস্ট ২০২৬
মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
  • ২১ আগস্ট ২০২৬
ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা: সপ্তাহ পেরোলেও নেওয়া হয়নি ব্য…
  • ২১ আগস্ট ২০২৬