অ্যাটর্নি জেনারেলকে জাবি উপাচার্যের শুভেচ্ছা

০৯ অক্টোবর ২০২০, ০৪:৫৬ PM
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম © টিডিসি ফটো

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, ‘এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। তাঁর আইনী পরামর্শে দেশের সর্বস্তরের জনসাধারণ বিশেষ উপকৃত হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ইস্যুতে তাঁর আইনী পরামর্শে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষিত হয়েছে।’

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, ‘নব নিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্র, সরকার ও জনসাধারণের কল্যাণে আরও বৃহৎ ভূমিকা রাখবেন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসে…
  • ২১ আগস্ট ২০২৬
মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
  • ২১ আগস্ট ২০২৬
ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা: সপ্তাহ পেরোলেও নেওয়া হয়নি ব্য…
  • ২১ আগস্ট ২০২৬