ধর্ষনের প্রতিবাদে রাবি শিক্ষকের ‘দোজখের গান’

০৯ অক্টোবর ২০২০, ০২:৫৭ PM
নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনার প্রতিবাদে দোজখের গান

নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনার প্রতিবাদে দোজখের গান © টিডিসি ফটো

দেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনার প্রতিবাদ হচ্ছে দেশব্যাপী। তারই অংশ হিসেবে ‘দোজখের গান’ শিরোনামে একটি গান লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন।

সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টুডিও লেজি-ট্রির নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

গানটি সম্পর্কে নিউটন জানান, ‘দোজখের গান’ শিরোনামে গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা এবং আগস্টে রেকর্ড করা হয়। সে বছর মার্চে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর খুন করা হয়। তার মরদেহ উদ্ধার করা হয় কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরের একটি ঝোঁপ থেকে। এই গান খুন-ধর্ষণের বিরুদ্ধে মনুষ্য-জাগরণের।’

এটি মূলত ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গান। তাদের প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়। পুরো অ্যালবামের সব গান একসঙ্গে রিলিজ করা হবে ভেবে ‘দোজখের গান’ দিন প্রকাশ করা হয়নি।

এখন সারাদেশে ধর্ষণের সর্বগ্রাসী অপচ্ছায়া যেভাবে নেমে এসেছে এবং যেভাবে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়াতে শুরু করেছেন, তার পরিপ্রেক্ষিতে এই গানটি স্বতন্ত্রভাবে রিলিজ করছে ‘এপিসেন্টার থ্রি’।

লেজি-ট্রি স্টুডিও কর্তৃক প্রকাশিত এ গানটির সঙ্গীতায়োজনে আছেন তোয়াসীন ও শুভ সুলতান মিক্সিং ও মাস্টারিংয়ে আছেন শুভ সুলতান ও পাভেল রফিক, মিউজিক ভিডিওর চিত্রশিল্পে অর্পণা কর এবং অ্যানিমেশনে সৌরভ রায়।

‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসে…
  • ২১ আগস্ট ২০২৬
মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
  • ২১ আগস্ট ২০২৬