‘নুর-মামুনদের গ্রেফতার না করা পর্যন্ত আমার অনশন চলবে’

০৮ অক্টোবর ২০২০, ০৮:১৯ PM
অনশনে ঢাবির সেই ছাত্রী

অনশনে ঢাবির সেই ছাত্রী © টিডিসি ফটো

ধর্ষক ও ধর্ষন সহযোগিতাকারীদের শাস্তির দাবিতে অনশনে বসেছেন ঢকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ সময় ওই ছাত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ওই ছাত্রী বলেন, ‘ধর্ষকরা জাতির শত্রু। তাদের কোন ক্ষমা নেই। হাসান আল মামনু ও নুরুল হক নুরদের গ্রেফতার না করা পর্যন্ত আমার অনশন অব্যাহত থাকবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন ওই ছাত্রী।

এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর বাদী কোতয়ালী থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন তিনি।

 

মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে: ডিআইজি
  • ২১ আগস্ট ২০২৬
বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত
  • ২১ আগস্ট ২০২৬
এল নিনোর কারণে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করল কর্তৃপক্ষ
  • ২১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে গ্যাসের চাপ কম, অন্তত ২০ কারখানায় ছুটি 
  • ২১ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যা…
  • ২১ আগস্ট ২০২৬
 ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু 
  • ২১ আগস্ট ২০২৬