ঘরে বন্দী, মনে নয়; সৃজনে করো বিশ্ব জয়

০৭ অক্টোবর ২০২০, ১০:৫৯ PM
জাহাঙ্গীরনগর থিয়েটার

জাহাঙ্গীরনগর থিয়েটার © টিডিসি ফটো

ছয় মাস ধরে বন্ধ দেশের সংস্কৃতি চর্চার রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফলে সবুজ নগরের বাসিন্দারা দীর্ঘ সময় ঘরবন্দি। বিশ্বমানের বিদ্যা চর্চা হয় যে আলয়ে, তাই বিশ্ববিদ্যালয়। সেখানে লেখাপড়ার সমান্তরালে চলে জ্ঞানচর্চা ও সৃষ্টি, সংস্কৃতিচর্চা, রাজনীতি, খেলাধুলা, বিতর্ক, আড্ডা ও হৈ-চৈ। অভূতপূর্ব করোনা মহামারি এসে সব সমীকরণই উল্টে দিয়েছে।

পরিস্থিতি বিবেচনা করে এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক সাংস্কৃতিক চর্চার ধারা গতিশীল রাখার প্রয়াসে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করতে যাচ্ছে অনলাইন ভিত্তিক “জাহাঙ্গীরনগর থিয়েটার সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২০”।

“ঘরে বন্দী, মনে নয়; সৃজনে করো বিশ্ব জয়”, এই শ্লোগানকে ধারণ করে আগামী পহেলা নভেম্বর থেকে ১৫ ই নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বুধবার (৭ই অক্টোবর) সংগঠনটির সাধারণ সম্পাদক তাসনিয়া তাহাসিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিযোগিতায় থাকবে অভিনয়, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং যন্ত্রসঙ্গীত সহ মোট পাচটি বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা (৪৩ তম আবর্তন থেকে ৪৯ তম আবর্তন) অনলাইনে রেজিস্ট্রেশন এর মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় বিচারকদের রায় এবং দর্শকদের ভোটে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন, প্রথম রানারাপ ও দ্বিতীয় রানারআপ বেছে নেয়া হবে। বিজয়ী প্রতিযোগীদের জন্য থাকছে প্রাইজমানি বিজয়ীসহ প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে সনদপত্র।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে ১৫ ই নভেম্বর।

এব্যাপারে থিয়েটারের সাধারণ সম্পাদক তাসনিয়া তাহাসিন বলেন, “সময়ের প্রয়োজনে চর্চার ধরণ বদলে হলেও, শিল্পচর্চা চালিয়ে যাওয়াই আমাদের মুল লক্ষ্য।”

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে সুদীর্ঘ ৪১ বছর ধরে নাট্যচর্চা তথা সংস্কৃতি চর্চার মাধ্যমে এই সাংস্কৃতিক রাজধানীকে সমৃদ্ধ করে চলেছে।

মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে: ডিআইজি
  • ২১ আগস্ট ২০২৬
বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত
  • ২১ আগস্ট ২০২৬
এল নিনোর কারণে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করল কর্তৃপক্ষ
  • ২১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে গ্যাসের চাপ কম, অন্তত ২০ কারখানায় ছুটি 
  • ২১ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যা…
  • ২১ আগস্ট ২০২৬
 ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু 
  • ২১ আগস্ট ২০২৬