আজ আমি কত অসহায়—ঢাবি ছাত্রীর স্ট্যাটাস

০৭ অক্টোবর ২০২০, ১০:০২ PM
ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী © ফাইল ফটো

যারা বলেন ভিপি নুর বিচার করার কে? তারা এ কথা বলার আগে ভিপি শব্দটি বাদ দিবেন। নুরকে আমি ডাকসু ইলেকশনে ভোট দিয়েছিলাম, যদি জানতাম তার সংগঠনের একজন একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী হিসেবে তার কাছে বিচার চাইতে গিয়ে আমাকে বেশ্যা, পতিতা শুনতে হবে তাহলে সেদিন তাকে ভোটটা আমি দিতাম না।

যদি এখন বলেন ব্যক্তি নুর বিচার করার কে? তখন সে উত্তর দিতে আসবো। আর যারা বলেন বিচার না করার অপরাধে ভিপি নুরের নামে মামলা হলে প্রধানমন্ত্রীর নামেও মামলা হবে। তাদের কাছে আমার প্রশ্ন-

১. প্রধানমন্ত্রীর কাছে কোন ধর্ষিতা মেয়ে বিচার নিয়ে গেলে বা তার কাছে বিচার চাইলে তিনি কি বিচার প্রার্থীকে হুমকি দেন? প্রধানমন্ত্রী কি সারাদেশের তার নেতাকর্মীদের দিয়ে বিচার প্রার্থীকে বেশ্যা, পতিতা হিসেবে প্রচারণা চালান?

২. যখন আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলে কেউ অপরাধ করে তখন সেইসব দল অপরাধীকে তাদের দলের না বলে এড়িয়ে যায়। আমরা তখন এইসব দলের পিন্ডি উদ্ধার করি। নতুন রাজনীতির স্বপ্ন দেখানো নুরুও তো একই পথের পথিক তাহলে? সে সরকারের সমালোচনা করে দেখে কি তার সবকিছু হালাল হয়ে যাবে? নাজমুল হাসান সোহাগ যেখানে তার দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, যেখানে নাজমুল হাসান সোহাগ তার দলের অর্থ বিষয়ক কমিটির একজন এবং সোহাগের কাছে তার কমিটির টাকা থাকত এতদিন সেখানে সোহাগ কেবলমাত্র শুভাকাঙ্ক্ষী হয় কি করে? ডাকসুর ভিপি পদটিকে আর কত মিথ্যাচার করে কলঙ্কিত করতে চায় নুরু? মামলা হবার পরপর যাকে সেন্ট্রাল কমিটির চ্যাটগ্রুপ থেকে রিমুভ করা হয় সে শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী হয় কীভাবে?

৩. মামলা যেদিন করা হয় সেদিন শুরুতে ভিপি নুর বলেন যে তিনি নাকি আমাকে চিনেন না। তার কয়েকঘন্টা পরে আবার বলেন যে চিনেন তবে ব্যক্তিগতভাবে না। ভিপি নুর যদি আমাকে নাই চিনেন তাহলে সে তার ‘Mahin Rahman’ আইডি দিয়ে আমার পোস্টে কমেন্ট কেন করেছিল? আর কমেন্টের কিছুক্ষণ পর ডিলিট কেন করেছিল? আর সে তার ফ্রেন্ডলিস্টে আমাকে গ্রহণই বা করেছিল কি জন্য? পরবর্তীতে লাইভে এসে সে স্বীকার করে যে তাকে আমি অভিযোগ দিয়েছিলাম। সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলে সস্তা জনপ্রিয়তায় আর কত নাটক করবে এই নুর? যে নিজের সহযোদ্ধাদের চিকিৎসার টাকা মেরে খায় সে কিভাবে জাতির আশার আলো জ্বালাবে? যে তার ক্যাম্পাসেরই ছোট বোনের ইজ্জতের বারোটা বাজায় তার অন্ধভক্তদের দিয়ে, সে কিভাবে দেশের নারীদের মঙ্গল বয়ে আনবে? তার ভক্তরা যে অন্ধ আর দলকানা তা তো ইডেন কলেজের আপুর ছবি ভাইরালের মধ্যেই প্রমাণিত। সে আমার সাথে নীলক্ষেতে দেখা করেছিল কি না সেটার সাক্ষী, প্রমাণ, মামলার এজাহারে দেওয়া আছে।আর তিনি যে আমার বিরুদ্ধে ঘৃণ্য মিথ্যাচার করলেন আমি টাকা খেয়ে মামলা করেছি সে প্রমাণ কি তিনি দিতে পারবেন?

আমার আফসোস হয় যে ২৮বছর পরে আমার প্রাণের বিদ্যাপীঠে এমন একজন ভিপি হল যে তার সংগঠনের শুভাকাঙ্ক্ষীর সম্মান রাজনৈতিক স্বার্থে ব্যবহার করল। আমাকে অনবরত হুমকি,মামলা তুলে নেওয়ার জন্য ভয় ভীতি বন্ধ না করলে প্রয়োজনে আত্মহত্যা করবো। জনপ্রিয়তা দিয়ে হয়তো সত্যকে মিথ্যা বানাতে পারবে, কিন্তু আমার মৃত্যু আটকাতে পারবে না।

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েও আজ আমি কত অসহায়! একা একা সংগ্রাম করতে হচ্ছে মুখোশধারী অমানুষদের সাথে।তবুও আমি আশাবাদী কারণ সত্যের জয় চিরদিনই হয়।আর আমি বিশ্বাস করি আমার পথ দেখাবে আমার সত্য।

লেখক: শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসে…
  • ২১ আগস্ট ২০২৬
মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
  • ২১ আগস্ট ২০২৬
ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা: সপ্তাহ পেরোলেও নেওয়া হয়নি ব্য…
  • ২১ আগস্ট ২০২৬