দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসেবক দলনেতা

২১ আগস্ট ২০২৬, ১০:৩৭ AM
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসেবক দলনেতা

দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসেবক দলনেতা © সংগৃহীত

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রুবেল প্রকাশ সুলাইমান। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, জুয়া, চুরি-ছিনতাই ও ভূমি দখলের অন্তত দশটি মামলা রয়েছে। সবশেষ দলীয় শৃঙ্খলা ও নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে তার দলীয় পদ স্থগিত করেছে দলটি।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. জাহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, সোলেমান রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে নগরের বায়েজিদ বোস্তামী থানায় ৮টি, কোতোয়ালী ও পাঁচলাইশ থানায় ১টি করে মামলা রয়েছে। এসব মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারেও গেছেন। বর্তমানে মামলাগুলো চট্টগ্রামের আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত মো. রুবেল পাঁচলাইশ থানার ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের সদস্য। তিনি সাতকানিয়ার পূর্ব গাটিয়াডাঙ্গার খালাসির বাড়ির সুলতান আহম্মদের ছেলে। বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ পাহাড়িকা আবাসিক এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করছেন।

অভিযোগের বিষয়ে জানতে সোলেমান রুবেলের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও সাড়া মেলনি। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, সোলেমান রুবেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল। পরে তদন্ত ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় নিয়ম অনুযায়ী তার পদ স্থগিত করা হয়েছে।

মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬