বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী

২১ আগস্ট ২০২৬, ১০:০৮ AM
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী © সংগৃহীত

ঝালকাঠিতে বাংলাদেশি নাগরিক পরিচয়ে পাসপোর্টের আবেদন করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী এবং তাকে সহযোগিতার অভিযোগে অন্য এক নারীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—রুমি আক্তার (২১) ও জাফরিন আক্তার একা (২৪)। রুমি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার এবং জাফরিন নিজেকে বরিশালের বাটিখানা এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।

পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রুমি আক্তার পাসপোর্টের আবেদন করতে গেলে তার পরিচয় ও দাখিল করা কাগজপত্র যাচাইয়ের সময় বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার নাগরিকত্ব ও পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে তার সঙ্গে থাকা জাফরিন আক্তার একাকেও আটক করা হয়।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, রুমি আক্তারের পরিচয় ও কাগজপত্র যাচাইয়ের সময় কিছু সন্দেহজনক বিষয় নজরে আসে। জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিয়ে আরও সন্দেহ তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তার সঙ্গে থাকা জাফরিন আক্তারকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, পাসপোর্ট কার্যালয় থেকে খবর পেয়ে পুলিশ দুই নারীকে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে গরমিল পাওয়া গেছে। বর্তমানে তাদের পরিচয় ও নাগরিকত্বসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে আটক দুই নারীর প্রকৃত পরিচয়, নাগরিকত্ব ও দাখিল করা কাগজপত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950