ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক

১৯ আগস্ট ২০২৬, ১০:১০ PM
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক © সংগৃহীত

গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মাইদুল ইসলাম মামুন (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুর সদর থানাধীন সালনা টেকিবাড়ি এলাকার ২০ নম্বর ওয়ার্ডে জনৈক আলকাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাইদুল ইসলাম মামুন রংপুর জেলার কাউনিয়া থানার আজিজুর রহমানের ছেলে।

সিপিএসসি, গাজীপুর র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ পরিচয়দানকারী মাইদুল ইসলাম মামুনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ছবি সংবলিত একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ব্যাটারিচালিত একটি ওয়াকিটকি, একটি রিফ্লেকটিভ ভেস্ট, দুটি ধাতব পুলিশ র‌্যাংক ব্যাজ, একটি নীল রঙের লেজার লাইট, এক জোড়া কালো অক্সফোর্ড জুতা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, উদ্ধার করা এসব সরঞ্জাম ব্যবহার করে মাইদুল নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তবে এ বিষয়ে আরও তদন্ত করে বিস্তারিত তথ্য জানা যাবে। আটক মাইদুল ইসলাম মামুনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬