মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত

২১ আগস্ট ২০২৬, ১০:২৭ AM
মুশফিক ও তানজিদ তামিম

মুশফিক ও তানজিদ তামিম © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল (শনিবার) ভোরে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ ভেন্যু ম্যাকাইতে আজ (শুক্রবার) শেষ দিনের মতো টাইগাররা অনুশীলন করেছে। তবে আগেরদিন অনুশীলনে চোট পাওয়া তানজিদ হাসান তামিম এবং মুশফিকুর রহিমকে নিয়ে এখন সবার ভাবনা।

আজ সকালে আঙুলে স্ক্যান করিয়েছেন তামিম। এরপর তাকে ব্যাটিং–ও করতে দেখা গেছে। এ ছাড়া মুশফিকের ইনজুরির অবস্থাও জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মুশফিক ভাই ঠিক আছে। তামিমও আজকে ব্যাট করেছে। আশা করছি কালকে সকালে ভালো সিদ্ধান্ত নিতে পারব।’

তামিমের খেলা নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘আইডিয়া তো হয়েছেই। কালকে সকালে আবার দেখব। ভালো আইডিয়া হয়েছে। তামিম আজকে ব্যাট করেছে। মেডিকেল টার্মস অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (তানজিদ তামিম না খেললে)।’

ম্যাকাইয়ের উইকেটে বোলাররা সুবিধা পাবে দাবি করে শান্ত বলেন, ‘বাতাসের জন্য বোলাররা সাহায্য পাবেই, সুইং কিছুটা পেতে পারে। বাতাস যদি কাজে লাগাতে পারে বোলাররা, অবশ্যই তাদের জন্য ভালো সুযোগ থাকবে।’

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬