চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ নুরের

০৬ অক্টোবর ২০২০, ১০:০১ PM
চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ নুরের

চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ নুরের © টিডিসি ফটো

দেশের সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় চোখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল ফটোতে এমন ছবি আপলোড করেন নুর।

এর আগে দুপুরে রাজধানীর শাহবাগে কালো পতাকা মিছিলে অংশ নেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি দেশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণসহ নারী ও মেয়ে শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ, খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, নওগাঁতে গির্জায় আদিবাসী কিশোরীকে ধর্ষণসহ সারাদেশে সংঘটিত হয়েছে নারীর প্রতি সহিংসতা। এরই মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে। এছাড়াও পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

দেশের চলমান এসব ঘটনায় বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় বইছে। দেশব্যপী বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে প্রতিবাদ করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারই অংশ হিসেব প্রতিবাদে অংশ নেন ডাকসুর সাবেক এই নেতা।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬