ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে লাগাতার অবস্থান ঢাবিতে

০৫ অক্টোবর ২০২০, ০৫:৪৬ PM

© টিডিসি ফটো

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং তা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬ শিক্ষার্থী। আজ সোমবার বিকেল ৩টা থেকে তারা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। এসময় তাদের হাতে ধর্ষণ বিরোধী বিভিন্ন প্লেকার্ড দেখা গেছে। 

লাগাতার এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- কবি জসীমউদ্দিন হল ছাত্র সংসদের সদ্য সাবেক জিএস ইমাম হাসান, সঙ্গীত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিবুল ইসলাম সুজন ও সোয়েব আহাম্মেদ সাজিব, পালি ও বুদ্ধিস্ট স্ট্যাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিমন সিকদার, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং উইমেন এন্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। 

তাদের এসব দাবি না মানা পর্যন্ত অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মসূচিতে অংশ নেওয়া কবি জসীমউদ্দিন হল ছাত্র সংসদের সদ্য সাবেক জিএস ইমাম হাসান।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বিকাল তিনটা থেকে অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি না মানা পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের দাবি দুটি। প্রথমত ধর্ষণের যথাযথ বিচার এবং সরকারের পক্ষ থেকে ব্যাপকহারে গণসচেতনতা তৈরি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬