ঢাবি প্রো-ভিসি অধ্যাপক সামাদের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

০৫ অক্টোবর ২০২০, ০৫:০৯ PM
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের বাসার গেটে তিনজন অপরিচিত লোক এসে নিরাপত্তকর্মীর কাছে প্রবেশের অনুমতি চান। তারা নিজেদের স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী পরিচয় দিয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর অনুমতি না পেয়ে ফিরে যান। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরের দিন রবিবার অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান।

আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সামাদ স্যারের নিরাপত্তা চেয়ে রবিবার রাতে তিনি শাহবাগ থানায় এ জিডি করেছেন।

তিনি বলেন, যেহেতু অপরিচিত কিছু লোক উনার বাসার গেটে এসে অপেক্ষা করে চলে গেছেন। তাই এখানে নিরাপত্তার বিষয়টি জড়িত রয়েছে। এজন্যই মূলত জিডি করা হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬