অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা পাবেন ঢাবি শিক্ষার্থীরা

০৫ অক্টোবর ২০২০, ০৪:০২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও লগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও লগো

চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ওপর তৈরি হওয়া মানসিক চাপ দূর করতে অনলাইনে মানসিক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবির ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীদের জন্য আগামী ২০ অক্টোবর থেকে পরবর্তী তিন মাস এই সেবা কার্যক্রম চলবে।

আজ সোমবার(৫ অেক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগিতায় এই কাউন্সেলিং সেবার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ বিভাগীয় শিক্ষার্থীরা আগামী ২০ অক্টোবর থেকে ডিসেম্বর, পর্যন্ত ৩ মাস ব্যাপী অনলাইনের মাধ্যমে এই পরামর্শ সেবা নিতে পারবে।

এই প্রোগ্রামে অংশ নিতে কোন ফি লাগবে না। এতে শিক্ষার্থীদের সাথে এককভাবে আলোচনা করে তাদের মানসিক চাপ নিরসন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেয়া হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬