পরীক্ষা ছাড়াই নতুন সেমিস্টার শুরু করছে ঢাবি

০৩ অক্টোবর ২০২০, ০৯:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

মহামারি করোনাভাইরাসের কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের সেশনজটের কথা মাথায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে চালু রয়েছে অনলাইন ক্লাস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা আগ্রহ সহকারে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছেন। আর শিক্ষকরা নিয়মিত অনলাইন ক্লাস পরিচালনা করছেন।

এ অবস্থায় শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম চলমান রাখার স্বার্থে এক শিক্ষাবর্ষ/সেমিস্টার ক্লাস শেষ হওয়ার পর পরবর্তী শিক্ষাবর্ষ/সেমিস্টারের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রেজিস্ট্রার কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউট প্রধানদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্প্রতি এক সেমিস্টার শেষ করার পর আরেক সেমিস্টারের ক্লাস শুরু করার একটি নোটিশ বিভিন্ন বিভাগে গেছে।

ব্যবসায় অনুষদের একটি বিভাগে এক শিক্ষক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনায় যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, তাই পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। এ কারণে আমাদের বিভাগে পরীক্ষা ছাড়াই নতুন আরেকটি সেমিস্টার শুরু করার সব প্রস্তুতি নেয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় খোলা হলে পরীক্ষা নেয়া হবে। চলতি সপ্তাহে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬