লীলা নাগের জন্মদিন আজ

০২ অক্টোবর ২০২০, ০৫:০৯ PM
লীলা নাগ রায়

লীলা নাগ রায় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রথম ছাত্রী লীলা নাগ রায়ের জন্মদিন আজ শুক্রবার (০২ অক্টোবর)। লীলা নাগ আসামের গোয়ালপাড়ায় ১৯০০ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার হাত ধরেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার সূচনা হয়। ডাকসুর কেন্দ্রীয় সংগ্রহশালায় লীলা নাগের ছবিসহ এই তথ্যটির উল্লেখ আছে।

লীলা নাগ একাধারে ছিলেন একজন সাংবাদিক, জনহিতৈষী ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ব্যক্তিত্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকারী হিসেবেও তিনি কাজ করেছেন। তার পিতা গিরীশচন্দ্র নাগ ছিলেন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। মা কুঞ্জলতা ছিলেন গৃহিণী।

লীলার বাবার বাড়ি ছিল মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার উত্তরে, পাঁচগাঁওতে। ১৯১৬ সালে বাবা অবসরগ্রহণ করার পর তিনি স্থায়ীভাবে বাস করার জন্যে আসাম থেকে ঢাকায় চলে আসেন। ১৯৩৯ সালে বিপ্লবী অনিল রায়কে বিয়ে করেন লীলা। বিয়ের পর তার নাম হয় লীলাবতী রায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চান্সেলর ড. ফিলিপ জোসেফ হার্টগ

তার শিক্ষা জীবন শুরু হয় ঢাকার ইডেন স্কুলে। ১৯২১ সালে তিনি কলকাতার বেথুন কলেজ থেকে বি.এ পাশ করেন। পরীক্ষায় তিনি মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং পদ্মাবতী স্বর্ণ পদক লাভ করেন। ১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে এমএ ভর্তি হন।

উইকিপিডিয়ায় লীলা নাগ সম্পর্কে  বলা হয়েছে, ১৯২৩ সালে দ্বিতীয় বিভাগে এমএ ডিগ্রী লাভ করেন লীলা নাগ। তিনিই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমএ ডিগ্রীধারী। তখনকার পরিবেশে সহশিক্ষার কোনও ব্যবস্থা ছিল না বলে লীলা রায়ের মেধা ও আকাঙ্ক্ষা বিচার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চান্সেলর ড. ফিলিপ জোসেফ হার্টগ তাকে পড়ার বিশেষ অনুমতি প্রদান করেন।

এনটিআরসিএ চেয়ারম্যানের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন আলিফ রুদাবা
  • ২১ আগস্ট ২০২৬
৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ
  • ২১ আগস্ট ২০২৬
৩৬ ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ২১ আগস্ট ২০২৬
১৯ কলেজ জাতীয়করণের প্রস্তাব, তালিকা দেখুন এখানে
  • ২১ আগস্ট ২০২৬
‘ভার্সিটি ছেড়ে দিতে চেয়েছিলাম, এখন আন্তর্জাতিক মঞ্চে আমাদের…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬