অনলাইনে চলবে মেডিকেল কলেজের সব কার্যক্রম

২০ সেপ্টেম্বর ২০২০, ০১:৫২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদভুক্ত উপাদানকল্প সকল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটের পরীক্ষাসংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে একটি ম্যানেজমেন্ট সফটওয়্যার (ডিইউসিএমসি) চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ রবিবার (২০ সেপ্টেম্বর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এসময় অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ফরমপূরণ, প্রবেশপত্র প্রদান, রোল শীট প্রেরণ, ব্যক্তিগত তথ্য সম্পাদন, ফলাফল প্রকাশ, ট্রান্সক্রিপ্ট প্রদান, প্রভিশনাল সার্টিফিকেট প্রদান, শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা যাবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব ক্ষেত্রে এখনও পুুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ার আওতায় আসেনি সেগুলো পর্যায়ক্রমে ডিজিটালাইজেশনের মধ্যে আনার কাজ চলছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close