ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুন, রিকশাচালক দগ্ধ

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৩ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রেজিস্ট্রার বিল্ডিং ও সূর্যসেন হলের মাঝের সড়কে আগুনে দগ্ধ অবস্থায় এক রিকশাচালককে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, দগ্ধ ব্যক্তির নাম ফারুক। তিনি পেশায় একজন রিকশাচালক। শনিবার বিকালে সূর্য‌সেন হল ও মহসিন হ‌লের মা‌ঝের ফায়ার স্টেশ‌নে চারজন মাদক সেবন করার সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তা‌দের একজ‌নের ৮০ শতাংশ প‌ু‌ড়ে গে‌ছে। পরে তাকে প্রক্টোরিয়াল বডির সাহায্যে হাসপাতালে পাঠানো হয়।

তবে ঠিক কীভাবে এ আগুন লাগার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্জিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজনের শরীরে আগুন লেগেছে। তার নাম ফারুক। তাকে প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা নেশা করার উদ্যোগ নিচ্ছিলো। প্রক্টিয়াল টিম বিষয়টি খতিয়ে দেখছে।

মাভাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে ডুবে তরুণের মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পেলেন ক্রীড়া সংস্থার শীর্ষ দ…
  • ২১ আগস্ট ২০২৬
অস্ত্র কেনাবেচার সময় র‍্যাবের হাতে আটক ব্যবসায়ী 
  • ২১ আগস্ট ২০২৬
সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা, আড়ালে মানসিক চাপ-একাক…
  • ২১ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল পা…
  • ২১ আগস্ট ২০২৬