ঢাবির পথশিশু জিনিয়াকে সবাই খুঁজছে

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫২ PM

© ফাইল ফটো

গত ছয়দিন ধরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফুল বিক্রি করা পথশিশু জিনিয়ার কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার। ঢাবির টিএসসিসহ ক্যাম্পাসের বেশকিছু পরিচিত জায়গায় ফুল ও চকলেট বিক্রি করে সে।

জানা গেছে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত থেকে জিনিয়াকে পাওয়া যাচ্ছে না। তবে সর্বশেষ যে এলাকায় জিনিয়া ছিল, সেই এলাকার সিসিক্যামেরা সচল না থাকার কথা জানিয়েছে পুলিশ। মেয়েকে খুঁজে না পেয়ে তিনি শাহবাগ থানায় একটি জিডি করেছেন।

জিডির সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ। তিনি বলেন, জিনিয়া কাদের সঙ্গে মিশতো, ঘুরতো, ঘটনার দিন কি হয়েছে আমরা সব তথ্য পেয়েছি। আমরা আশা করছি দ্রুত শিশুটিকে ফিরে পাব।

এদিকে জিনিয়াকে খুঁজে বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাজ করছে। ক্যাম্পাসের প্রায় সবার কাছেই বেশ আদরের ছিল জিনিয়া।

কেউ জিনিয়ার কোন সন্ধান পেলে শাহবাগ থানা (+৮৮০২ ৯৬৭৬৬৯৯ ও ০১৭৬৯৬৯১৬৫৬) নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ।

ডায়াবেটিস থাকলে কখন কলা খাবেন? বিশেষজ্ঞরা যা বলছেন
  • ২১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো চিন্তা-চেতনা, গবেষণা নেই বিসিএস…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
  • ২১ আগস্ট ২০২৬
নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও
  • ২১ আগস্ট ২০২৬
বারবার পা ফুলছে? নেপথ্যে থাকতে পারে ৫ জটিল রোগ
  • ২১ আগস্ট ২০২৬
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬