সাত কলেজের ফল সংশোধনে অনলাইনে আবেদন শুরু

০৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৮ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ফলাফল সংশোধনের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রয়ক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত সরকারি সাত (৭) কলেজের ফলাফল সমন্বয় ও সংশােধনের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে আবেদনের জন্য নিম্মোক্ত লিংকে https://dua7ccomplain.com প্রবেশ করে ফলাফল সমন্বয় সংশােধনের আবেদন করতে কলেজ কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগত করার জন্য অনুরােধ করা হচ্ছে।

শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এমন উদ্যোগের প্রশংসা করেছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, করোনাকালে এ ধরনের একটি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ায় মাননীয় উপাচার্যসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আশা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সকল যোগাযোগ অনলাইনে সম্পন্ন করার গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হবে।

স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence